অপূর্ণ ভালোবাসা
- শুভ বৈদ্য

জন্ম মৃত্যুর মাঝে আমি খুজে পেলাম তোমায়,
জীবন চক্রের সন্ধিক্ষণে জড়িয়ে দিলে মায়ায়!
মায়ার জালে বাধলে তুমি হারিয়ে গেলে কোথায়,
নীল আকাশের সাদা মেঘে ছিলে তুমি যেথায়!
রঙিন ফুলের রঙের আলোয় সাজিয়ে দিব তোমায়,
নতুন সাজে নতুন খামে চিঠি দিও আমায়!
পূর্ণিমার ওই চাঁদের আলো পথ দেখাবে আমায়,
রোজ সকালে চায়ের কাপে খুচরো সুখ জমাই!
মায়াবী ওই দুচোখ ভরে দিও কালো কাজল,
দুচোখ দিয়ে ঝড়বে না আর দুঃখ কষ্টের জল!
তোমার কথা লিখে রাখলাম পুরোনো ডাইরির পাতায়,
ভালোবাসার ওই হাতটা তুমি বুলিয়ে দিও মাথায়!
তোমার দেওয়া প্রথম ফুলের শুকনো পাপড়ির চাপ,
বইয়ের পাতায় আজও আছে সুখ দুঃখের পরিমাপ!
ক্ষুদ্র সুখের ক্ষুদ্র আশায় ক্ষুদ্র ক্ষুদ্র অপেক্ষা,
প্রতি ক্ষণে চেয়ে দেখি দীর্ঘ সুখের প্রতিক্ষা!
সময়ের ওই গোলকধাঁধায় আটকে থাকে জীবন,
তোমার সাথে কাটাতে চাই জীবনের শেষ শ্রাবণ!
ঘড়ির কাঁটায় ঝুলে থাকে জীবনের সব আশা,
চেয়ে দেখো চারি পাশে কত অপূর্ণ ভালোবাসা!


০৩-০২-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

০৪-০২-২০২৪ ০৬:৩৬ মিঃ

অনন্য ভাবনার প্রকাশ... মুগ্ধতা ।

শুভ বৈদ্য
১৩-০২-২০২৪ ১৪:০৪ মিঃ

ধন্যবাদ❤️


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026